Skip to content

রাজধানীতে শিক্ষার্থীদের মিছিল-মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাড্ডা লিংক রোডে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের কয়েক’শ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে।

শিক্ষার্থীর?া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি হরতাল-অবরোধ প্রত্যহারের আহ্বান জানান। তারা বলেন, আপনি আমাদের পরীক্ষা দিতে দিন নইলে আমাদের জীবন ধবংস হয়ে যাচ্ছে। আপনার দেওয়া কর্মসূচির কারণে আমাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আপনি হরতাল-অবরোধ প্রত্যাহার করুন।

এদিকে একই দাবিতে রাজধানীর রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫