Skip to content

আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁওয়ে পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ জসিম উদ্দিন নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত জসিম ছাত্রশিবিরের নেতা বলে দাবি করেছে পুলিশ।

তার বাবার নাম আব্দুর রাজ্জাক। ডিএমপি’র তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদ আলম জানান, শনিবার শ্যামলীতে পুলিশ সার্জেন্টের ওপর ককটেল হামলার অভিযোগে জসিমসহ ৪জনকে আটক করা হয়।
রোববার ভোররাতে ডিবি ও পুলিশের একটি যৌথ টিম তালতলা ডাম্পিং স্টেশনের কাছে আটকৃতদের নিয়ে অভিযানে গেলে দুর্বত্তরা তাদের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে জসিম মারা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫