Skip to content

একুশে পদক পাচ্ছেন লোহানীসহ ১৫ বিশিষ্ট নাগরিক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতিস্বরূপ কামাল লোহানী ও অভিনেতা এটিএম শামসুজ্জামানসহ দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দিচ্ছে সরকার। এর মধ্যে দুই জনকে মরণোত্তর সম্মাননা দেয়া হচ্ছে।

যারা একুশে পদক পাচ্ছেন তারা হলেন- ভাষা আন্দোলনে পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলায় আব্দুর রহমান বয়াতি (মরণোত্তর), এসএ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এমএ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্ণা ধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
আগামী ১৯ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫