Skip to content

সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধান, শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করছে জাতিসংঘ।
সংস্থাটির মহাসচিব বানকি মুন এ উদ্যোগ গ্রহণ করছেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের স্থিতি ও গণতন্ত্র রক্ষায় জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সমস্যা সমাধানে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে কী ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের গত ১ মাসের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই পরিস্থিতিতে জীবন হানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন উদ্যোগের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার।
সহসাই জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ পরিলক্ষিত হবে বলে সংস্থাটির অপর একটি সূত্রে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫