Skip to content

অতিরিক্ত ১০ বিচারপতির শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে (সাবেক সড়ক ভবন) তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এময় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতি উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে গত সোমবার রাষ্ট্রপতি দুই বছরের জন্য এই ১০ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
নতুন ১০ বিচারপতি হচ্ছেন আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক ও অবসরপ্রাপ্ত মহানগর দায়রা জজ (চট্টগ্রাম) এস এম মজিবর রহমান, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলী, গাজীপুর জেলা ও দায়রা জজ আমির হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী খিজির আহমেদ চৌধুরী, সরকারের ডেপুটি
অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সুপ্রিমকোর্টের আইনজীবী এম ইকবাল কবির লিটন, সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫