Skip to content

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল থেকে পেট্রোলবোমা উদ্ধার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চবিচবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির নিয়ন্ত্রিত একটি হলের কক্ষ থেকে ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের ১২২ নম্বর কক্ষ থেকে এসব পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ২৪ আগস্ট শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর হলের কক্ষটি বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুরে কক্ষটি খোলা হলে পেট্রলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে হাটহাজারী থানা পুলিশ এসব পেট্রোলবোমা উদ্ধার করে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫