Skip to content

বিদেশ ভ্রমণে নেয়া যাবে ৫০০০ ডলার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিদেশ যাত্রার সময় এখন থেকে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার সঙ্গে নিতে পারবেন একজন যাত্রী। যা আগে ছিল তিন হাজার ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে জারিকৃত একটি সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারদের এ বিষয় চিঠি পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, পাঁচ হাজার ডলারের কম সঙ্গে নিলে অবশিষ্ট অংশ অন্য বিদেশি মুদ্রায় নোট আকারে ইস্যু করা যাবে। পুরো অংশ ইউএস ডলার বা অন্য অবাধ বিনিময়যোগ্য বিদেশি মুদ্রায় আন্তর্জাতিক কার্ডের (ক্রেডিট, ডেবিট, প্রিপেইড) মাধ্যমেও ইস্যু করা যাবে বলে সার্কুলারে বলা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫