বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ওল্ডহ্যাম: বাংলাদেশের গণমাধ্যমে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন ওল্ডহ্যাম প্রবাসী বাংলাদেশী সাংবাদিকরা।
ওল্ডহ্যাম থেকে প্রকাশিত পাক্ষিক প্রবাস বাংলার স্থানীয় কার্য্লায়ে বুধবার দুপুরে এক সভায় এ দাবি জানানো হয়।
এনটিভির ওল্ডহ্যাম প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন স্পাইস সিটি জার্নালের প্রকাশক এম জুনেদ আহমেদ, প্রবাস বাংলার বার্তা সম্পাদক আমিন বাবর চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ মল্লিক আব্দুল মুহিত, খবর৫২-এর সম্পাদক ও চ্যানেল আই ওল্ডহ্যামের প্রতিনিধি মওদুদ আহমেদ, এটিএন বাংলার প্রতিনিধি আকমল হোসেন, আবিদুল ইসলাম আরজু, ইয়াহহিয়া কোরেশী, আবুল হোসেন, রবিউল ইসলাম, মোবাশির আলী, কবির আহমেদ, রমিজ আলী, শাহিন আহমেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সব বন্ধ গণমাধ্যম চালু এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, একুশে টিভির চেয়ারম্যান আ. সালামসহ সব সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ ছাড়া তিন বছর পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তারা। নতুন বার্তা ডেস্ক
