Skip to content

সুইস ব্যাংকে মাহিমার অ্যাকাউন্ট নিয়ে রসিকতা

বিনোদন ডেস্ক ॥ বলিউডের পর্দায় অনেক দিন ধরেই অনুপস্থিত পরদেশ খ্যাত অভিনেত্রী মাহিমা চৌধুরীর। কিন্তু বলিউডে সম্প্রতি খবর ছড়িয়েছে যে, সুইজারল্যান্ডের ব্যাংকে নায়িকার নাকি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর সে খবর নিয়েই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

শাহরুখ খানের বিপরীতে পরদেশ সিনেমায় মাহিমার চৌধুরী দুর্দান্ত অভিনয় করেছিলেন ‘গঙ্গা’ নামক চরিত্রে। কিন্তু সেই একটা সিনেমাতেই গঙ্গার গতি এমন আটকাল যে, পরে আর কোনো বড় সিনেমাতেই তাকে আর দেখা যায়নি। শাহরুথখের বিপরীতে ক্যারিয়ার শুরু করেও অনেক ছোট সিনেমার জমে ওঠা পলিতেই আটকে গেছে ‘গঙ্গা’ স্রোত। কিন্তু প্রচারের আলো কখনোই কম পড়েনি তার।
সম্প্রতি মাহিমা খবরের শিরোনামে, একটি সুইস ব্যাংক অ্যাকাউন্টের দৌলতে। নায়িকার আসল নাম ঋতু চৌধুরী। শোনা যাচ্ছে, সে নামেই একটা অ্যাকাউন্ড আছে সুইস ব্যাংকে। ঋতু চৌধুরীই যে মাহিমা তা দাবি করে অনেকে বলেছেন ঋতুর নামের পাশেও মডেল অভিনেত্রী লেখা আছে।
অনলাইনে এ খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে রসিকতা ছড়িয়েছে নানারকম। নায়িকার ক্যারিয়ার গ্রাফের দিকে তাকিয়ে কেউ বলেছেন, ‘সে অ্যাকাউন্টে তিনি রাখেন কি, পরদেশ সিনেমার আসল ডিভিড়ি’ কেউ কেউ বলছেন, ‘মাহিমা চৌধুরীরও কালো টাকা আছে?’ কেউ বলেছে, ‘তাহলে কত টাকা পরদেশ সিনেমার জন্য মাহিমা পেয়েছিলেন যে, ১৭ বছর পরেও তা বাকি থেকে গেছে।’ কেউ কেউ আবার বলছেন, ‘পরদেশ সিনেমার নায়িকা পরদেশেই টাকা রাখছেন।’
যদিও নিজের সম্পর্কে এ সব অভিযোগ অস্বীকার করেছেন মাহিমা। এরকম কোনো অ্যাকাউন্ট নেই বলেই তার দাবী। কিন্তু অনলাইন জুড়ে এ নিয়ে চলছে তুমুল রসিকতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫