Skip to content

সারাদেশে ৩৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষা, মহাসড়ক ও এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় ৩৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শুক্রবার সকাল থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রাখা হয়।’
মোহসিন রেজা বলেন, ‘ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৮৯ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৩ প্লাটুন এবং এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।’
এ ছাড়া আরও ৬৯ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫