Skip to content

দেখেশুনে ব্যাট চালাচ্ছে দুই ওপেনার

স্পোর্টস ডেস্ক ॥ ৩৩২ রানের জয়ের টার্গেটে শ্রীলঙ্কার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন লাহিরু থিরিমান্নে এবং দিলশান। প্রথম ৭ ওভার বেশ দেখেশুনেই ব্যাট চালায় দুই ওপেনার। দলীয় ২৯ রান সংগ্রহ করেছে লংকানরা। দিলশান ১৩ রানে এবং থিরিমান্নে ১৬ রানে অপরাজিত আছেন।

এর আগে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হিসেবে খেলতে নেমে নিউজিল্যান্ড কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন আর মার্টিন গাপটিলের ব্যাটে ভর করে বড় টার্গেটে ছুঁড়ে দেয় শ্রীলঙ্কাকে। ৬ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে কিউইরা করে ৩৩১ রান।

শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় স্বাগতিকদের। প্রথম ইনিংসে কোরি অ্যান্ডারসন ৪৬ বলে ৭৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। কিউই দলপতি ম্যাককালাম করেন ৬৫ রান। এছাড়া ৫৭ রান করেন উইলিয়ামসন আর ৪৯ রান করেন ওপেনার গাপটিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫