স্টাফ রিপোর্টার ॥ নরসিংদীর মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯ টায় সদর উপজেলার শ্রীনগর লাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আম্বিয়া (৫৫) ও জিসান (৭)। আহতদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদী মেঘনা নদীর পুরাতন লক্ষঘাট থেকে কাঠের ফার্নিচার ও অন্যান্য মালামালসহ একটি ট্রলার রাত সাড়ে ৮টার দিক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যেশে রওনা দেয়। ট্রলারটি সদর উপজেলার শ্রীনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নরসিংদীগামী এম এল মানিক নামে একটি যাত্রীবাহী লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা আম্বিয়া বেগম ও তার নাতী জিসান পানিতে ডুবে যায়। স্থানীয়রা ট্রলারে থাকা আরো পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নরসিংদী সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মেঘনায় লঞ্চ-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
আপডেট :February 14, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
