স্পোর্টস ডেস্ক ॥ দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে এবারের ‘হট’ ফেভারিট দক্ষিণ আফ্রিকা।
কিন্তু দ্রুত ৪ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে ধুঁকছে ‘চোকার’ বদনাম পাওয়া দলটি।
রোববার হ্যামিল্টনের সেডন পার্কে ‘বি’ গ্রুপের খেলায় টস জিতে ফিল্ডিং নেয় জিম্বাবুয়ে। সর্বশেষ ৩৯ ওভার ১ বলে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৮৩ রান। এখন ডেভিড মিলার ৫৭ ও জেপি ডুমিনি ৪৯ রানে ব্যাট করছেন।
টেন্ডাই চাটারার বলে ক্রেইগ আরভিনের ক্যাচে পরিণত হয়ে ফিরে যান ওপেনার কুইন্টন ডি কক (৭)। টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে যান আরেক ওপেনার হাশিম আমলা (১১)। আগের ওভারেই চাটারার বলে এলবিডব্লিউ হন তিনি। সেবার রিভিউ নিয়ে বেঁচে যান এই ডানহাতি ব্যাটসম্যান।
অ্যালটন চিগুম্বুরার বলে ব্রেন্ডন টেইলরের গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন ফাফ ডু প্লেসিস (২৪)। তখন দলের রান ছিল ৬৭/৩। এরপর বিগহিটার এবি ডি ভিলিয়ার্স ৩৬ বলে ২৫ রান করে কামুগোজির বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যান। এ সময় দলের রান ছিল ৮৩।
চাপের মুখে দক্ষিণ আফ্রিকা
আপডেট :February 15, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
