Skip to content

নদ্দা, উত্তরা ও তেজগাঁওয়ে শিবিরের মিছিল, পুলিশের সাথে ধাওয়া, আগুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ২০ দলের চলমান অবরোধের পাশাপাশি টানা৭২ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর নদ্দা, উত্তরা ও তেজগাঁও এলাকায় মিছিল পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে শিবিরকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

রোববার সকাল সাড়ে ৮টায় বাড্ডার নদ্দা এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বাড্ডা অঞ্চলের শিবির নেতাকর্মীরা। এসময় পিকেটিং এর চেষ্টা চালালে শিবিরকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালীয়ে রাজপথ অবরোধের চেষ্টা চালায়। এসময় রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিল ও পিকেটিং এ বাড্ডা দক্ষিণ থানা শিবির সভাপতি, ভাটারা থানা শিবির সভাপতি, গুলশান শিবির সভাপতিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ৯টায় মহানগরী অর্থ সম্পাদকের নেতৃত্বে উত্তরার আব্দুল্লাহপুর রেলক্রসিংএ মিছিল ও পিকেটিং করেছে উত্তরা অঞ্চলের শিবির নেতাকর্মীরা। এসময় দক্ষিণখান থানা সভাপতি, উত্তর?খান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় একই সময়ে তেজগাঁওয়ের ইন্দিরা রোডে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা। মহানগরী উত্তরের কলেজ সম্পাদকের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগরী আইটি সম্পাদক, তেজগাঁও কলেজ সভাপতি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সভাপতি, তেজগাঁও স্কুল থানা সভাপতিসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫