Skip to content

আইসিটি মামলায় বাংলাভূমি’র সম্পাদক নিম্ন আদালত থেকে জামিন পেলেন

স্টাফ রিপোর্টার ॥ সাপ্তাহিক বাংলাভূমি’র সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় নিম্ন আদালতে বিবাদীগণ সারেন্ডার দিলে বিজ্ঞ বিচারক তথ্য প্রমাণে সন্তুষ্ট হয়ে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৯ জানুয়ারি উচ্চ আদালত থেকে বাংলাভূমি’র সম্পাদকসহ তিনজন বিবাদীকে এই হয়রানীমূলক মামলায় অন্তবর্তীকালীন জামিন দিয়ে ছিলেন।
গতকাল সোমবার বিজ্ঞ গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাবা মনোয়ারা বেগমের আদালতে এ জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন, সাপ্তাহিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় জামিন শুনানিতে অংশ নেন, আলহাজ এ্যাড. হুমায়ুন কবির, আলহাজ এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, এ্যাড. আব্দুস সাত্তার, এ্যাড. ড. শহীদুজ্জামান, এ্যাড. আব্দুস সোবাহান, এ্যাড. সিদ্দিকুর রহমান, এ্যাড. ইস্তেকবাল হোসেন নওরোজ, এ্যাড. দেলোয়ার হোসেন, এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. মোহাম্মদ কামাল আহম্মেদ খান, এ্যাড. আব্দুল হান্নানসহ প্রায় ২৫জন আইনজীবী।
জানা যায়, মেলার নামে গাজীপুরে বিভিন্ন স্থানে চলমান অশ্লীল নৃত্য ও জুয়া/হাউজির বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করলে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে জনৈক জুলীয়াস চৌধুরী জয়দেবপুর থানায় এ মামলা {নং ৮(১)১৫} দায়ের করেন। গত ২২ জানুয়ারি দুপুরে মোঃ নজরুল ইসলাম আজহার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মিথ্যা অভিযোগে দায়ের হওয়া মামলাটি থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন জানান গাজীপুরের ডিসি ও এসপি’র নিকট। এ সময় ডিসি ও এসপি’র সাথে সাক্ষাত করেন গাজীপুর রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ এবং সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য মোঃ নজরুল ইসলাম আজহার গাজীপুর রিপোর্টার্স ফোরামের চারবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গত ০২ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭(২) ধারায় মামলাটি দায়ের হওয়ার পূর্বে বাদী জুলীয়াস চৌধুরীর বিরুদ্ধে ‘ অশ্লীল নৃত্য জুয়া নিয়ে সংবাদ/ বাংলাভূমি সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্র’ শিরোনামে সাপ্তাহিক বাংলাভূমিতে সংবাদ প্রকাশিত হয়। এতে অশ্লীল নৃত্য জুয়ার আর্থিক সুবিধাভোগী পৃষ্ঠপোষক জুলিয়াস ক্ষুব্ধ হয়। তাছাড়া এ সংবাদটি পত্রিকাটির অনলাইন পোর্টালেও প্রকাশিত হয়। সঠিক ও সত্য বিষয়ে প্রকাশিত এ সংবাদকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে জুলিয়াস চৌধুরী ষড়যন্ত্রমূলক ওই মিথ্যা মামলাটি দায়ের করেন।
তাছাড়া এ মামলার আরেক বিবাদী উপদেষ্ঠা আব্দুস সাত্তার খান গত ৪ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে পৃথক ভাবে অন্তবর্তীকালীন জামিনে রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫