Skip to content

মিয়ানমারের কোকাংয়ে জরুরি অবস্থা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ইয়াংগুন: মিয়ানমারের সংঘাতপূর্ণ শান প্রদেশের কোকাং এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, “গুরুতর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মানুষের জীবন বিপদাপন্ন হয়ে পড়েছে। এ কারণে মঙ্গলবার থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হলো।’

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, চীনের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় এলাকাটিতে সেনাবাহিনীর সঙ্গে কোকাং বিদ্রোহীদের সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী লড়াইয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সংঘাতপূর্ণ অঞ্চলটির কর্তৃত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। একই সঙ্গে সেখানে তিন মাসের জন্য সামরিক আইন জারি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫