Skip to content

খালেদার খাবারে প্রবেশের বাধা নেই!

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের খাবার নেওয়া হয়েছে। খাবার প্রবেশের সময় কোনো বাধা দেওয়া হয়নি।

এছাড়া শুকনো খাবার এনেছেন তার ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাইদ।
প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয়ের ফটকে নাম এন্ট্রি হয় খালেদার গুলশানের বাসার স্টাফ আব্দুর রহিমের। রাতের খাবার হিসেবে রুটি আনেন তিনি।
কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, বিএনপি প্রধানের খাবারে বাধা দিচ্ছেন না তারা।
এ সময় ফটকের ভেতরের দিকে খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
সামনে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানান, দিনে তিনবার ছোট কৌটায় শুকনো খাবার আনেন রহিম।
এরপর পৌনে ৮টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন খালেদার বড় বোন সেলিমা ইসলাম ও তার পুত্রবধূ।
এর কিছুক্ষণ পরই পলিথিনের ব্যাগে শুকনো খাবার নিয়ে আসেন নাসরিন সাইদ। খাবার নিয়ে প্রবেশকালে তাকেও বাধা দেওয়া হয়নি। এ সময় তার সঙ্গে গাড়ির চালক মো. আকরাম ছিলেন।
এছাড়া বিকেলের দিকে কুরআন পাঠ করতে আসেন কয়েকজন হাফিজ। খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর থেকেই তারা নিয়মিত আসছেন।
বুধবার এই দলের একজনকে অবশ্য ঢুকতে দেওয়া হয়নি। কারন হিসেবে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, তিনি নতুন, আগে যাদের নাম এন্ট্রি রয়েছে, তাদের ভেতরে যাওয়ার অনুমতি রয়েছে কেবল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫