Skip to content

শ্রাবন্তীর শেষ সংবাদ!

বিনোদন ডেস্ক ॥ আবারো সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। বর্তমানে তিনি পল্লব গুপ্তর ছবি শেষ সংবাদের শুটিং করছেন। আর এই ছবিতে প্রথমবারের মতো তাকে নারীকেন্দ্রিক চরিত্রে দেখা যাবে।
এ সম্পর্কে শ্রাবন্তী জানান,চরিত্রটা চ্যালেঞ্জিং। শর্মিষ্ঠার চরিত্রের অ্যাপ্রোচটাই অন্যরকম। আমি আগে এরকম চরিত্রে অভিনয় করিনি। ছবির গল্পটির মূল বিষয় ফিলহাল দুনিয়ায় উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে যত কথা হয়, তার সব কি সত্যি? নাকি প্রতিদিনের দুনিয়াকে মেয়েরা যেভাবে ফেস করে তা চলতি ধারণার থেকে অনেকটাই আলাদা? এরকমই বিষয় নিয়ে তৈরি হতে চলেছে এ ছবি।
কাহিনির ওঠাপড়া সাংবাদিক শর্মিষ্ঠাকে কেন্দ্র করেই । শর্মিষ্ঠাকেই পর্দায় ফুটিয়ে তুলবেন শ্রাবন্তী। উল্লেখ্য, এরআগে শ্রাবন্তীকে কানামাছি ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫