স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর ডিসি অফিস সংলগ্ন রাজবাড়ীর ভিতরে অবস্থিত জেলা হিসাব রক্ষণ অফিসের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। ফলে ডিসি অফিসসহ পুরো এলকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনাস্থলের পশ্চিম পাশেই রয়েছে জেলা ডিসি অফিস, জেলা নির্বাচন অফিস ও জেলা গারদ খানা। উত্তরে রয়েছে সোনালী ব্যাংকের কোর্ট শাখা।
রোববার সকালে অফিসে আসার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে এলাকাটি ঘিরে রাখে। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
এলাকার নিরাপত্তার জন্য পাশেই পুলিশের একটি ব্যারাক ছাড়াও রয়েছে সরকারী অফিসের নিজস্ব নিরপত্তারক্ষী।
এবিষয়ে গাজীপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, এটা ককটেল সদৃশ্য একটি বস্তু। তাৎক্ষনিকভাবে এটাকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। পরীক্ষার পর বলা যাবে এটি আসলে বোমা কী না।
গাজীপুরে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
আপডেট :February 22, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
