Skip to content

গুলশানের আইকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান-২ নম্বরের ‘আইকে টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের লেভেল সেভেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নেভাতে বারিধারা থেকে দুইটি এবং সদর দফতর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান সকাল ১০টা পর্যন্ত পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫