Skip to content

সারাদেশে ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন চলছে

স্টাফ রিপোর্টার ॥ অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি আজ থেকে আবারো ৭২ ঘন্টার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
একই দাবিতে রোববার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিলও অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে হরতালসহ নতুন এই কর্মসূচির ঘোষণা দেন। চলমান অবরোধের সঙ্গে হরতাল এবং গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসির প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি; দেশব্যাপি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী দ্বারা বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদ; সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের হাতে বিরোধীদলীয় নেতা-কর্মীদেরকে গুম, খুন, অপহরণ, পঙ্গু ও আহত করা; গণগ্রেফতার প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পূণ:রুদ্ধারের দাবি; বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদ; সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তির দাবি এবং গণদাবি মেনে না নেওয়ায়’ এই হরতালের ডাক দেওয়া হয়েছে।
জনগণের ‘ন্যায্য অধিকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে কঠোর কর্মসূচি পালনের কোন বিকল্প পথ খোলা নেই বলেও জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫