Skip to content

শীর্ষ তিনে ফিরেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ২-০ গোলে জিতে আবারা লিগ টেবিলের শীর্ষ তিনে ফিরলো আর্সেনাল। গতকাল (রোববার) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অলিভার জিরুদ ও থমাস রসিকির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

এদিন খেলার প্রথমার্ধ থেকেই আক্রমণাত্ব হয়ে খেলতে থাকে গানাররা। আর খেলার ৩৯ মিনিটে মেসুত ওজিলের পাস থেকে দারুণ একটি গোল করে দলের লিড এনে দেন জিরুদ। পরে লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে আরো কয়েকটি সুযোগ তৈরী হলেও তা থেকে গোল আদায় করতে পারছিলো না আর্সেনাল। তবে খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে দলের লিড দ্বিগুন করেন রসিকি। এবারও গোলে সহায়তা করেন জার্মান তারকা ওজিল।

খেলা বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫