Skip to content

নেইমার-সুয়ারেজে ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক ॥ স্প্যানিশ কাপের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। গত ১১ ফেব্রুয়ারি প্রথম লেগে ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারায় বার্সেলোনা।
বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জয় পায় কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে জয় পাওয়ায় সহজেই ফাইনাল নিশ্চিত হয় কাতালানদের।
ভিয়ারিয়ালের মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয় দুই দল। প্রথম লেগে সহজ জয় পাওয়ায় খানিকটা স্বস্তিতেই ছিল বার্সেলোনা। ফেভারিট হয়েই মাঠে নামে মেসি-নেইমাররা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলকে বেছে নেয় বার্সেলোনা। ফলাফলও দ্রুত পেয়ে যায়।
তৃতীয় মিনিটে ব্রাজিলের সুপারস্টার নেইমার ভিয়ারিয়ালের জালে প্রথম বল পাঠান। ক্ষুদে যাদুকর লিওনেল মেসির ক্রস থেকে বল পেয়ে সহজেই গোলের দেখা পান।
এরপর ৩৯ মিনিটে স্বাগতিক দর্শকদের মুখের হাসি এনে দেন জনাথন ডস সান্তোস। সান্তোসের গোলে সমতায় ফিরে ভিয়ারিয়াল। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোলের জন্যে ৭৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে।
উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ মাসচেরানোর পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট পূর্বে নেইমার তার দ্বিতীয় গোলটি করেন। জাভির দেওয়া ক্রস থেকে অসাধারণ দক্ষতায় গোলটি করেন নেইমার। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে শেষ হয় দুই দলের লড়াই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫