স্পোর্টস ডেস্ক ॥ জয়ের জন্য বাংলাদেশকে ৩১৯ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ৫ রানে আউট হয়েছেন এনামুল হক বিজয় ইনজুরিতে পড়ায় ওপেন করতে নামা সৌম্য সরকার। তবে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয উইকেট জুটিতে শক্ত হাতেই হাল ধরেছেন। ওয়ানডে ক্যারিয়ারে ২৮তম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। ম্যাচে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন রিয়াদও। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১২তম হাফসেঞ্চুরি। এ জুটিতে ১৩৯ রান উঠেছে। ব্যক্তিগত ৬২ রানে স্কটিশ বোলার ওয়ার্ডল’র বলে আউট হয়েছেন রিয়াদ। তিনি আউট হওয়ার পর মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। ৩১.২ ওভারে তামিম সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ৯৫ রানে। ওয়ানডে ক্যারিয়ারে আরেকটি হাফসেঞ্চুরি সঙ্গী হয়েছে সবচেয়ে ধারাবাজহক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। তবে ৩৮তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৬০ রানে আউট হয়েছেন তিনি।
৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫২ রান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন বাকি ১০ ওভারে ৬৭ রান। হাতে রয়েছে ৬ উইকেট।
বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। টস হেরে আগে ব্যাটিং করা স্কটিশরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান দাঁড় করিয়েছে। স্কটল্যান্ডের এই সংগ্রহের পিছনে মূল ভূমিকা রেখেছেন ওপেনার কেইল কোয়েটজার। প্রথম স্কটিশ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। কোয়েটজার খেলেছেন ১৩৪ বলে ১৫৬ রানের ইনিংস। এ ছাড়া স্কটিশ অধিনায়ক প্রেস্টন মমস্যান করেছেন ৩৯ রান। টু ডাউনে নামা ম্যাট ম্যাকহানের ব্যাট থেকে এসেছেন ৩৫ রান।
বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ৩টি উইকেটে নিয়েছেন। এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে মাঠে নামা অলরাউন্ডার নাসির হোসেন নিয়েছেন ২টি উইকেট।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতেই যেন দিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে স্কটিশ ওপেনার কালাম ম্যাকলয়েডের উইকেট তুলে নিয়েছেন মাশরাফি। স্কটল্যান্ডের সংগ্রহ তখন মাত্র ১৩ রান। বাংলাদেশকে আনন্দে ভাসিয়ে হ্যামিস গার্ডিনারকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়েছেন তাসকিন আহমেদ। ৯.৫ ওভারে দলীয় ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। কিন্তু শুরুর এই সাফল্য ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। কোয়েটজারের ব্যাটে হতাশ হতে হয়েছে মাশরাফিদের।
ইতিহাসে ঢুকে গেছেন স্কটিশ ওপেনার কেইল কোয়েটজার। বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি; খেলেছেন ১৩৪ বলে ১৫৬ রানের ইনিংস। সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে স্কটিশদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও ভেঙেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল গ্যাভিন হেমিলন্টনের । ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড করেছিলেন হেমিল্টন। তৃতীয় উইকেটে ম্যাকহানের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েছেন কোয়েটজার। এরপর অধিনায়ক মমসেনের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৪১ রান যোগ করেছেন তিনি।
নিউজিল্যান্ডের নেলসনের সেক্সন ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। সর্বশেষ ম্যাচ থেকে বাংলাদেশ দলে ১টি পরিবর্তন হয়েছে। মুমিনুলের জায়গায় সুযোগ পেয়েছেন নাসির হোসেন।
উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশ ও স্কটল্যান্ড মুখোমুখি হয়েছে একবার। ১৯৯৯ বিশ্বকাপে একবারের মুখোমুখিতে বাংলাদেশ ২২ রানের জয় পেয়েছিল। ১৬ বছর পর তারা আবার মুখোমুখি স্কটল্যান্ডের।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড : ৩১৮/৮, ওভার ৫০ (কোয়েটজার ১৫৬, মমসেন ৩৯, ম্যাকহান ৩৫; তাসকিন ৩/৪৩, নাসির ২/৩২)।
জয়ের লক্ষে এগুচ্ছে বাংলাদেশ
আপডেট :March 5, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
