Skip to content

অগ্নিবীনা ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ : ১ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অদূরে বিমানবন্দর রেলস্টেশনের কসাইবাড়ি নামক স্থানে ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এসময় মনু মিয়া (৬০) নামে এক ডিম বিক্রেতা অগ্নিদগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।এসময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে আসার পর দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়লে জানালার পাশে থাকা মনু মিয়া অগ্নিদগ্ধ হন। সে একজন ডিম বিক্রেতা। পরে খবর পেয়ে তার বোনের জামাই হুমায়ূন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। মনু মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অসীম উদ্দীন এর ছেলে।

রেলওয়ে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫