স্টাফ রিপোর্টার ॥ টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাওলানা ফারুকী হত্যাকাণ্ডে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। খুব শিগগির তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। তবে অবস্থান পরিবর্তনের কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
উল্লেখ, গত বছরের অক্টোবরে রাজধানীর পূর্ব রাজাবাজারে সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়।
ফারুকী হত্যা মামলায় আসামিরা শনাক্ত
আপডেট :March 7, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
