Skip to content

এইচএসসি-সমমান পরীক্ষা ১ এপ্রিল: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে।
শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানিয়েছেন। এদিন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মার্চের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মার্চ মাসের মধ্যেই চলমান এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে এবং আশা করি ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
দেশব্যাপী ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের প্রসঙ্গ টেনে নুরুল ইসলাম বলেন, ২০ দলীয় জোট পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেনি, কোনো রকম ছাড় দেয়নি। আশা করি ভবিষ্যতে তাদের বিবেক জাগ্রত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫