Skip to content

সেন্সরের কাঁচিতে মৌসুমীর ভাগ্য!

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বড়পর্দায় নিজের মুখ দেখার মজাই আলাদা। তাই, ছোটপর্দার বেশিরভাগ তারকাই এখন সিনেমা জ্বরে ভুগছে সবাই। ছুটছেন বড়পর্দার দিকে। সেই জ্বরে আক্রান্ত মৌসুমী হামিদও।

প্রশান্ত অধিকারী পরিচালিত ‘হাডসনের বন্দুক’ ছবির মাধ্যমে বড়পর্দায় নাম লেখান এ লাক্স সুন্দরী। ছবিটির কাজ শেষ হওয়ার আগেই মৌসুমী চুক্তিবদ্ধ হন অনন্য মামুন পরিচালিত ব্ল্যাকমেইল ছবিতে। ‘ব্ল্যাকমেইল’ ছবির কাজ শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝিতে।
সম্প্রতি পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। দুই নায়িকা ববি ও মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করবেন তিনি। ছবিতে ব্ল্যাক মেইলার হিসেবে দেখা যাবে ববি ও মৌসুমী হামিদকে। মিলনকে ব্ল্যাকমেইল করতে গিয়েই ঘটনা মোড় নেবে অন্যদিকে। অ্যাকশনের পাশাপাশি ছবিতে রোমান্সও থাকছে সমানতালে।
নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ছবিটি বর্তমানে সেন্সরে জমা আছে। সেন্সর সনদ পাওয়ার পরপরই ছবি মুক্তির তারিখ ঘোষণা করবো। একটু ভিন্ন টাইপের গল্প বলার চেষ্টা করেছি ছবিতে। দুর্দান্ত অ্যাকশন যেমন আছে তেমনি দর্শক রোমান্টিকতাও খুজে পাবে।
হাডসনের বন্দুক না ব্ল্যাকমেইল, কোন চলচ্চিত্র দিয়ে পর্দায় অভিষেক হতে যাচ্ছে মৌসুমীর। তা এখন সেন্সর বোর্ডের হাতেই..

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫