Skip to content

গাজীপুরে হরতালের সমর্থনে শিবিরের মিছিল

স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী ও ২০ দলীয় জোট।
গাজীপুর মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রুু হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন,শিবির নেতা আঃ সালাম,মুনাব্বির,শাকির বিন হোসাইন,লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাসান মেহরাব বলেন,ছাত্রশিবির এ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকারের পতন নিশ্চিত করতে চায়, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে চায়, আমাদের এ আন্দোলন চলমান,যতদিন সরকারের পতন না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে ছাত্রশিবির।
এ দিকে ২০ দলীয় জোটের অধীনে বাসন থানা আমীর ডাঃরফিকের নেতৃত্বে মিছিল বের করে ২০ দলীয় জোট গাজীপুর মহানগরী। গাজিপুরের মালেকের বাড়ি এলাকায় মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা আশরাফুল সহ ২০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫