Skip to content

হানিমুন করতে কক্সবাজারে মেহজাবীন

বিনোদন ডেস্ক ॥ লাক্স সুন্দরী মেহজাবীন চৌধুরী এখন কক্সবাজারে অবস্থান করছেন। উদ্দেশ্য হানিমুন। যা ভাবছেন ব্যাপারটা ঠিক তা নয়। হানিমুনের গল্প নিয়ে তৈরি একটি নাটকে অভিনয় করতেই সেখানে গেছেন তিনি।

নাটকের নাম ঠিক না হলেও মুঠোফোনে মেহজাবীন জানালেন এটি রচনা ও পরিচালনা করছেন রাজীব আহমেদ।
মেহজাবিন বলেন, ‘৬মার্চ থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। কাজ শেষ করে ৯ মার্চ ঢাকা ফিরে আসবে হানিমুনের টিম।’
তিনি আরো বলেন, ‘এ নাটকে আমার বিপরীতে অভিনয় করছেন কণ্ঠশিল্পী তাহসান ভাই। এটা তার সাথে আমার দ্বিতীয় কাজ। এর আগে ‘রিটার্ন’ নামে একটি নাটকে দুজনে একসাথে অভিনয় করেছিলাম। হানিমুনে যাওয়া নতুন স্বামী-স্ত্রীকে নিয়ে এ নাটক। কক্সবাজারে যাবার পর নানা ঘটনা ঘটতে থাকে। বেশ চমৎকার গল্প। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
নাটকটি খুব শিগগরিই যে কোনো টিভিতে প্রচার হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫