Skip to content

সৌদিতে বাসচাপায় প্রাণ হারালো বাংলাদেশি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সৌদি আরবের আল হাসা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রহমত উল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রহমত উল্লাহর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে। তার বাবার নাম মন্তাজ মিয়া। নিহতের পারিবারিক সূত্র থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাইসাইকেলে করে বাসায় ফেরার পথে দ্রুতগামী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে নেয়ার পর দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার রাতে তিনি মারা যান।

রহমত উল্লাহর বাবা মন্তাজ মিয়া জানান, সৌদি আরবের আল হাসা এলাকায় একটি দোকানে কর্মরত ছিলেন তিনি। গ্রামের বাড়িতে রাব্বি নামের ২১ মাসের একটি শিশু ছেলে রয়েছে তার। মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িতে চলছে আহাজারি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫