Skip to content

সিরিয়ায় তেল শোধনাগারে বিমান হামলায় নিহত ৩০

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত একটি তেল শোধানাগারে মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার তুর্কি সীমান্তবর্তী আবিয়াদ শহরের উত্তরপূর্ব দিকে অবস্থিত ওই তেল শোধনাগারে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান জানান, নিহতরা সবাই তেল শোধনাগারের কর্মী ও আইএস সদস্য।
সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে আইএস। তারা সেসব এলাকায় খেলাফত ঘোষণা করেছে। সংগঠনটি সিরিয়ার তেল-উৎপাদনকারী অঞ্চল উত্তর ও পশ্চিমাঞ্চল দখলে নিয়েছে। তেল শোধানগারগুলো আইএসের অর্থের যোগান দেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫