Skip to content

আশুলিয়ায় ঝুটপল্লীতে আগুন

স্টাফ রিপোর্টার ॥ আশুলিয়া শিল্পাঞ্চলের একটি ঝুটপল্লিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার ভোর ৫টায় শিল্পাঞ্চলের ইউনিক এলাকায় জিএসএম অ্যাপারেলসের পাশে ঝুট ব্যবসায়ী কাঞ্চনের মালিকানাধীন গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী শ্রমিক কলোনিতেও।
আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ডিইপিজেড ফায়ার স্টেশন, টঙ্গী ফায়ার স্টেশন, ধামরাই ফায়ার স্টেশন ও সাভার ফায়ার স্টেশনের নয়টি ইউনিট কাজ করছে।
ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, এক সঙ্গে কয়েকটি ঝুট গোডাউন এবং পাশ্ববর্তী শ্রমিক কলোনিতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫