Skip to content

ভারতে পৌঁছেছে প্রথম সৌরচালিত বিমান

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে পৌঁছেছে এসআই-২ নামে বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত বিমান। আমেদাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।

এর আগে গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আমিরশাহির থেকে উড্ডয়ন করে বিমানটি। প্রথমে নামে ওমানে। আগামী পাঁচ মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এই বিমান ফিরে যাবে আবুধাবিতে।
সৌরবিমানটির উড্ডয়ন এখনো পরীক্ষামূলক স্তরেই রয়েছে। এই বিশ্ব সফর সফল হলে তবেই বাণিজ্যিকভাবে উড্ডয়নের ছাড়পত্র দেওয়া হবে বলে নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে।
এক আসন বিশিষ্ট বিমানটির ওজন ২ হাজার ৩০০ কেজি। ডানার দৈর্ঘ্য ৭২ মিটার। ১৭ হাজার ২৪৮টি সৌরকোষ রয়েছে এতে। চারটি লিথিয়াম পলিমার ব্যাটারির সাহায্যে সৌরকোষগুলিতে চার্জ দেওয়ার বন্দোবস্ত রয়েছে। ব্যাটারিগুলির এক একটির ওজন ৬৩৩ কেজি।
ভারত থেকে বিমানটির পরবর্তী গন্তব্য মায়ানমারের মান্দালয়। তারপর চীনের নানজিং প্রদেশ। এরপর বিমানটি প্রশান্ত মহাসাগর পার হয়ে হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছাবে। সেখান থেকে যাবে আমেরিকার মূল ভূখণ্ডে, ফিনিক্স এবং নিউইয়র্কে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫