Skip to content

পাঞ্জাবি ছবিতে কারিনা

বিনোদন ডেস্ক ॥ কতভাবেই না খবর হন স্লিম ফিগারের কারিনা কাপুর। কখনো খাবার একেবারে কম খেয়ে, কখনো চুলের বিজ্ঞাপন করে, কখনো কাজ থেকে কিছুদিন অবসরে থেকে। এবার খবর হলেন পাঞ্জাবি ছবিতে অভিনয় করে।

পাঞ্জাবের একটি ছবিতে এবার প্রথম দেখা যাবে তাকে। দউড়তা পাঞ্জাবদ শিরোনামে ছবিটির শুটিং শুরু হয়েছে। পাঞ্জাবি ছবির জনপ্রিয় নায়ক দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে বেশ কিছু দৃশ্যের শুটিং করে ফেলেছেন।
কারিনার সাথে কাজ দিলজিতের কাছে ছিল স্বপ্ন। এই স্বপ্ন পূরণে তিনি খুব খুশি। আর অতি উচ্ছ্বাস থেকে তিনি একটি ছবি টুইট করে বলেন, দধন্যবাদ ঈশ্বরকে এত বেশি আশীর্বাদের জন্য। কারিনার সঙ্গে আমার কাজ করার স্বপ্ন পূরণ হলো।দ যতটুকু রাখঢাক ছিল তা আর রইলো না দিলজিতের এই টুইটে। কারিনা যে পাঞ্জাবি ছবিতে কাজ করছেন তা হাটের সবাই জেনে গেল। বেচারা কারিনা এর পর তার ফ্যানপেজে বেশ কিছু ছবি টুইট করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫