Skip to content

দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : বিশ্বকাপের ৩৬তম ম্যাচে ওয়েলিংটনে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

টস হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রোটিয়াসদের সংগ্রহ ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান।
ব্যাট করছেন এবি ডি ভিলিয়ার্স ও ডমিনি।
আজকের ম্যাচে দলে নেই ডু প্লেসিস। তার পরিবর্তে আরো একবার সুযোগ দেওয়া হয়েছে ফারহান বেহারদিয়েনকে। দলে নেই কাইল অ্যাবোট। ভারনন ফিলান্ডার দলে ফিরেছেন।
ইতিমধ্যে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে আজকের ম্যাচটি প্রোটিয়াসদের জন্য গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫