Skip to content

খালেদার পরোয়ানার স্থগিত আবেদন কার্যতালিকায়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদালত পরিবর্তন ও গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে করা দুইটি আবেদনই শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যিতালিকায় ১৯ ও ২০ নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।
গত ৩ মার্চ খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টের একই বেঞ্চে আবেদন করেন খালেদা জিয়া।
এ আবেদন দুইটির উপর আজ শুনানি হতে পারে বলেও এই আইনজীবী সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫