Skip to content

মুন্সীগঞ্জে ককটেল বানাতে গিয়ে ২ যুবক আহত

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। পুলিশ জানায়, ককটেল বানাতে গিয়ে তারা আহত হয়েছেন।

সদর উপজেলার ছোট মোল্লা (খাসকান্দি) গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. জুয়েল (২৪) ও মো. কাউসার (২৫)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল কাদের জানান, ছোট মোল্লা কান্দি (খাসকান্দি) গ্রামে পরিত্যক্ত একটি দোচালা টিনের ঘরের ভেতর ককটেল বানাচ্ছিল ওই দুই যুবক। রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় ওই দুই যুবক আহত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫