Skip to content

ছুটির দিনে মাংস পুরে ঝাল পুলি

লাইফস্টাইল ডেস্ক ॥
ঢাকা: সপ্তাহের অন্যান্য দিনে যায় হোক, ছুটির দিনে চাই স্পেশাল কিছু। আত্মীয় সমাগমও এইদিনে একটু বেশি থাকে। তাই নিজেদের খাওয়ার সঙ্গে অতিথি আপ্যায়নটা জমাতে মজার স্বাদের ঝাল পুলি পিঠার তুলনা হয় না। ঝাল পুলিতে একদিকে পিঠার আবেস অন্য দিকে মাংসের স্বাদ। দুটো স্বাদের অসাধারণ সমন্বয় মন কেড়ে নেয় যে কারো। আজ শিখে নেয়া যাক মাংস পুরে ঝাল পুলির সহজ রেসিপি।

যা যা লাগবে

চালের গুঁড়া ৩ কাপ, পুরের জন্য হাড়ছাড়া মুরগির মাংস ২ কাপ, মরিচের গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কিউব করে কাটা ২ কাপ, কাঁচা মরিচ কুচি ৫ টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, দারুচিনি ৩ টুকরো, এলাচ ৪ টা, পানি পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

যেভাবে করবেন

প্রথমে পুর তৈরি করার জন্য পিঁয়াজ তেলে ভেজে মাংসের কিমা ও সব মসলা দিয়ে ভূনা করে নিতে হবে। নামানোর আগে কর্ণফ্লাওয়ার ও গুঁড়া দুধ দিয়ে দিন। অপর একটি পাত্রে পানিতে লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে। খামি থেকে রুটি তৈরি করে মাংসের পুর দিয়ে পুলি পিঠার আকৃতি দিতে হবে। পিঠা বানানো হলে গরম তেলে ভেজে নিলেই হল ঝাল পুরি। এবার গরম গরম পরিবেশন করুন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫