Skip to content

আবারো মডেলিংয়ে অপি করিম

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপি করিম। অভিনয়ের সব মাধ্যমেই রেখেছেন স্বাচ্ছন্দ্য বিচরণ। বহুদিন ধরেই তিনি শোবিজের বাইরে নিভৃতচারীর মতো দিনযাপন করছিলেন। সব নীরবতা কাটিয়ে সম্প্রতি তিনি কাজ করলেন দুটি বিজ্ঞাপনে।

শাহরিয়ার শাকিলের পরিচালনায় এসকিউ গ্রুপের এসকিউ বাল্ব ও এসকিউ ক্যাবলসের বিজ্ঞাপনে দেখা যাবে অপি করিমকে।
বিজ্ঞাপন প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, ‘চমৎকার দু’টি টিভিসির কাজ করেছি আমরা। এগুলো দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাইয়ে।’
পরিচালক জানালেন আগামী মাসের ১ তারিখ থেকে বিভিন্ন টিভি চ্যানেল বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫