Skip to content

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ী নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

৩১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬৮। সর্বশেষ আউট হয়েছেন সেঞ্চুরি হাঁকানো কিউই ওপেনার মার্টিন গুপ্তিল। ব্যক্তিগত ১০৫ রানে সাকিব আল হাসানের বলে রুবেল হোসেনের তালুবন্দী হয়েছেন তিনি। এর আগে কেন উইলিয়ামসন (১) ও ব্রেন্ডন ম্যাককালামকেও (৮) আউট করেছেন সাকিব।
হ্যামিল্টনে টসে জিতে বাংলাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। খেলতে নেমে ৭ উইকেটে ২৮৮ রান তুলেছে বাংলাদেশ। অপরাজিত ১২৮ রান করেছেন মাহমুদউল্লাহ। এর মাধ্যমে প্রথম বাংলাদেশী হিসেবে টানা দ্বিতীয় পেয়েছেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন তিনি।
এ ছাড়া সৌম্য সরকার ৫১, সাব্বির রহমান ৪০ ও সাকিব আল হাসান ২৩ রান করেছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৮৮/৭, ওভার ৫০ (মাহমুদউল্লাহ ১২৮*, সৌম্য ৫১, সাব্বির ৪০, সাকিব ২৩; ইলিয়ট ২/২৭, অ্যান্ডারসন ২/৪৩)

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫