Skip to content

বেকারি গার্ল ছিলেন সানি লিওন

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বলিউড অভিনেত্রী সানি লিওন কর্মজীবনে প্রবেশ করেন জার্মান বেকারিতে কাজের মাধ্যমে। এরপর তিনি নার্সিং ইন্সটিটিউটে নার্সিং বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন। শেষ পর্যন্ত আর নার্স হতে পারেননি তিনি।

সানি যখন তার সেবিকা পেশায় সফল হওয়ার জন্য নিষ্ঠার সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তখনই তার এক ডান্সার সহপাঠী তাকে এক ম্যাগাজিনের মডেল হতে সাহায্য করে। আর সেখান থেকেই তিনি ধীরে ধীরে ধাবিত হতে থাকেন পর্ণ সিনেমার দিকে। এরপর উচ্চ আশায় চলে আসেন বিগ বসের আসরে। সেখান থেকে একটার পর একটা বলিউডি ছবিতে অভিনয় করে চলেছেন তিনি।
সম্প্রতি এক তথ্যচিত্রে নিজের জীবনের সব খুঁটিনাটি খুলে বলেছেন সানি লিওন। কানাডার পর্নস্টার হিসাবে সানির উত্থান থেকে বলিউডে পদার্পণ পর্যন্ত সানির জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে তথ্যচিত্র করছেন পরিচালক দিলীপ মেহতা। সানি তার আসল নাম হলেও লিওন তার আসল নাম নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫