Skip to content

শুভ-রিমার নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: নির্মিত হল কণ্ঠশিল্পী কাজী শুভ ও রিমার ‘জীবনের খেয়া ঘাটে’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন আব্দুল কাদের মুন্না। সুর করেছেন বেলাল খান। গানটি কম্পোজিশন করেছেন মুশফিক লিটু।

সম্প্রতি মানিকগঞ্জের নাহার সিটি গার্ডেনে গানটির ভিডিওচিত্র নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন নির্মাতা এস.এম তুষার।
নতুন এ ভিডিও সম্পর্কে নির্মাতা তুষার বলেন, পরিচালনায় এসে বিভিন্ন রকম ভিডিও নির্মাণ করা হয়েছে । অনেক কাজে তৃপ্তি ছিল আবার অনেক কাজে তৃপ্তি পাইনি। তবে কাজী শুভ ও রিমার এ গানের মিউজিক ভিডিও নিয়ে বলবো চমৎকার একটি কাজ হয়েছে। এই মিউজিক ভিডিওটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদি এবং দর্শকরা নতুন কিছু দেখতে পাবে ।
গানটি সম্পর্কে কাজী শুভ বলেন, ‘জীবনের খেয়া ঘাটে’ আমার একটি পছন্দের গান। এর কথা ও সুরে বৈচিত্র রয়েছে । আমি গানটি নিয়ে ভীষন আশাবাদী। বর্তমানে সম্পদনার টেবিলে রয়েছে ভিডিওটি।
ভিডিও চিত্রটি খুব শিগগিরই বিভিন্ন বেসরকারী চ্যানেলে প্রচার করা হবে।
গানটিতে মডেল হয়েছেন সজিব ও লোপা। সিডি চয়েসের ব্যানারে গত ঈদুল আযহায় ‘জীবনের খেয়া ঘাটে’ অ্যালবামটি রিলিজ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫