Skip to content

আলিয়া ভাটের অজানা তথ্য

বিনোদন ডেস্ক ॥ ১৫ মার্চ বাইশে পা দিলেন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। ক্যারিয়ার শুরুর অল্প সময়ের মধ্যেই নিজের আসন পাকাপোক্ত করে নিয়েছেন এই অভিনেত্রী। জন্মদিনে আলিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরা হলো।

১. সবসময়ই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল আলিয়ার। বাবা মহেশ ভাটের সিনেমা ‘দিল হ্যায় কে মানতা নেহি’ এবং ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ সিনেমায় পুজা ভাট ও জুহি চাওলা অভিনীত চরিত্র দুটি আলিয়ার সবচেয়ে পছন্দের চরিত্র।
২. পরিবারের সবার চেয়ে মায়ের সঙ্গেই বেশি ঘনিষ্ঠ আলিয়া।
৩. অবসর সময়ে ঘুমাতে খুব পছন্দ করেন।
৪. জনসম্মুখে চটপটে ও উচ্ছ্বল মনে হলেও নিজেকে লাজুক এবং অন্তর্মুখী বলে দাবী করেন আলিয়া। আর মনে করেন, মন খারাপ থাকলে কাঁদার কোনো বিকল্প নেই।
৫. অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকেন আলিয়া। তিনি সবসময় বলেন, গান গাওয়ার প্রতিভা তার জন্মগত। কিন্তু অনেকেই জানেন না, এ আর রহমানের সংগীত বিদ্যালয়ে গানের তালিম নিয়েছেন তিনি।
৬. ছোটবেলায় আলিয়াকে তার ঘনিষ্ঠজনেরা ডাকতেন ‘আলু’ বলে।
৭. ফ্যাশন সচেতন আলিয়া নারীদের সুগন্ধির চাইতে বেশি পছন্দ করেন পুরুষদের সুগন্ধি।
৮. নিজের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’- এর জন্য ১৬ কেজি ওজন কমিয়েছিলেন আলিয়া। অভিনেত্রী হিসেবে সব ধরণের চরিত্রেই কাজ করার ইচ্ছা আছে তার। তবে চরিত্রের প্রয়োজনে ‘ন্যাড়া মাথা’ হতে রাজি নন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫