Skip to content

পাঁচশ’র বেশি রানে সাঙ্গাকারার রেকর্ড

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বিশ্বকাপের কোনো আসরে সপ্তম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ’ বা এর বেশি রানের রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

বিশ্বকাপের এবারের আসরে বুধবার (১৮ মার্চ) প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোরবোর্ডে চার রান যোগ করেই এ রেকর্ড গড়েন সাঙ্গাকারা।

এর আগে টানা চার শতক হাঁকিয়ে শুধু বিশ্বকাপ নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও অনন্য কৃতিত্ব গড়েন তিনি।

এগারোতম বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার সাঙ্গাকারা। ১২৪ গড়ে গ্রুপ পর্বের ৬ ম্যাচে তার সংগ্রহ ৪৯৬ রান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫