Skip to content

বাড়িতেই তৈরী করুন হেয়ার প্রোটিন অয়েল

লাইফস্টাইল ডেস্ক ॥
ঢাকা: স্বাস্থ্যজ্বল চুলের অধিকারী হতে আমরা কে না চাই? কিন্তু তার জন্য চুলের বিশেষ যতেœর প্রয়োজন। চুল মজবুত ও গ্রোথের জন্য তেল অত্যন্ত উপকারী। সাধারণ তেলের সাথে যদি কিছু উপাদান যোগ করা হয় তাহলে তা চুলের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি হেয়ার টনিকে পরিণত হয়।

আসুন দেখে নিই, হেয়ার প্রোটিন অয়েল তৈরী করতে কি কি উপাদানসমূহ লাগে৷
আমলকি ৫-৬টি, মেথি-১ চামচ(গোটা অথবা গুঁড়ো ), জবাফুল ৩-৪টে, ই-ক্যাপসুল(সফট জেল), নারকেল তেল-১ কৌটো
একটি পাত্রে নারকেল তেল, ই-ক্যাপসুল, আমলকি, মেথি, জবা ফুল অল্প আঁচে কিছুক্ষন ফোটান৷এরপর ঠান্ডা হলে ছেঁকে নিয়ে একটা পরিস্কার কৌটোতে রেখে দিন৷
ব্যস তৈরী হয়ে গেল হেয়ার প্রোটিন অয়েল । এই হেয়ার টনিক সপ্তাহে দু’বার ব্যবহার করলে আপনার চুল হবে ঘন কালো লম্বা ও মসৃণ। চুলের জন্য এই প্যাকটি অত্যন্ত উপকারী একটি অয়েল প্যাক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫