Skip to content

‘মান্নাকে মানসিক নির্যাতন করা হচ্ছে’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : রিমান্ডের নামে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মান্নার স্ত্রী মেহের নিগার।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডের একটি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মান্নাকে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে মেহের নিগার বলেন, মান্না অসুস্থ। তাই বর্তমানে তার চিকিৎসার প্রয়োজন। রিমান্ডে না নিয়ে প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।
তিনি বলেন, দেশে সুবিচার নেই। ন্যায় বিচার নিশ্চিত হলে তার স্বামী নির্দোষ প্রমাণিত হয়ে অচিরেই বেরিয়ে আসবেন।
এ সময় মান্নার কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার দাবি জানান মেহের নিগার।
সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নার মেয়ে নিলয় মান্নাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫