Skip to content

কেউ নির্বাচনে গেলে বাধা না দিতে খালেদাকে আহ্বান

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কেউ প্রার্থী হতে চাইলে তাকে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা না হয় সে জন্য বিএনপির হাইকামান্ডের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন।

শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ আহ্বান জানান। সুষ্ঠু, নিরপেক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সুজন সম্পাদক বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রয়োজনে নির্বাচনের পূর্বেই সেনাবাহিনী মোতায়েন করা হোক।’

রাজনৈতিক মামলার কারণে পলাতক এবং কারারুদ্ধ সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি জামিন দেয়ার আহ্বানও জানান ড. বদিউল আলম মজুমদার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫