জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥ বেশি বেতনে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরার গাজীপুর সীমান্তের গাংনিয়ায় ৪০ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০টায় আদেরকে আটকের পর সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
বিজিবির ৩৮ ব্যািিটলয়নের গাজীপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, আটকদের মধ্যে ২০ জন পুরুষ, ১২ জন নারী ও আটটি শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন গ্রামে।
বিজিবিকে তারা জানিয়েছে, কয়েকজন দালাল তাদেরকে ভারতে পাঠিয়ে বেশি বেতনে ভালো কাজ দেবে বলে প্রলোভন দেখায়। এ জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকারও বেশি করে নিয়ে ভারতে পাঠাতে গাংনিয়া সীমান্তের ব্রীজের কাছে নিয়ে আসে। শনিবার সন্ধ্যায় গাজীপুর সীমান্তের গাংনিয়া ব্রীজের কাছে নিয়ে আসে। রাতেই তাদেরকে ভারতে পৌঁছে দেয়ার কথা জানায় তারা। পরে তাদেরকে এখানে ফেলে রেখে গা ঢাকা দেয় দালালরা। এ সময় বিজিবির একটি টহল দল তাদেরকে আটক করে।
নায়েক সুবেদার নাসির আরও জানান, তাদের সবকিছু কেড়ে নিয়েছে দালালরা। আটকদের মধ্যে রয়েছেন সুলতান বরাদি, তার স্ত্রী মিনারা বেগম, জসিমউদ্দিন, তার স্ত্রী লিলি পারভিন, ছেলে নেওয়াজ, মনসুর আলি, তার স্ত্রী সাজেদা খাতুন, মিন্টু মিয়া, তার স্ত্রী আসমা বেগম, ছেলে মিজবাহউদ্দিনসহ ৪০ জন। রাতেই তাদের সবাইকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ভারতে পাচারকালে নারী-শিশুসহ ৪০ বাংলাদেশী আটক
আপডেট :March 22, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
