Skip to content

সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ আর নেই

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের রূপকার ও আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর বয়স হয়েছিল ৯১ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত কয়েক বছর ধরে লি রাজনীতি থেকে দূরে থেকে জনসম্মুখে আসা বন্ধ রাখলেও, সিঙ্গাপুর সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তাকে বিবেচনা করা হত। তার বড় ছেলে লি সিয়েন লং সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী।
লি কুয়ানের ছেলে সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন এক লিখিত বার্তায় আধুনিক সিঙ্গাপুরের এ জনকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
লি সিয়েন বাবা লি কুয়ান ইউয়ের মৃত্যুর খবর তার ফেসবুকে দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থায় বলা হয়েছে। ফেসবুকে দেয়ার সঙ্গে সঙ্গে এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন লি কুয়ান ইউয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও দেশটিতে এক সপ্তাহরে শোক ঘোষণা করা হয়েছে। ২৯ মার্চ তার অসে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর ১৯৫৯ সালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করা লি কুয়ান টানা ৩০ বছর স্বপদে আসীন থাকেন। এই তিন দশকে সিঙ্গাপুরকে ভগ্ন অর্থনৈতিক অবস্থা থেকে তুলে এশিয়ার অন্যতম ধনী দেশে পরিণত করেন তিনি। এ কারণে সিঙ্গাপুরে লি কুয়ান গভীর শ্রদ্ধার পাত্র।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫